আমার একি হইল জ্বালা
দেইখে আইলাম শ্যাম চিকন কালা
এগো আমি দেইখে আইলাম কেলি কদমতলা।
কুক্ষ্ণে গিয়াছিলাম জলে কালিন্দ্রির যমুনার জলে
এগো আমার রইয়া রইয়া উঠে মদন জ্বালা
শুইয়া থাকি স্বপ্নে দেখি প্ৰাণ বন্ধুয়ার কোলে বসি
এগো আমার গলে কদম মালা।।
ভবিয়ে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমি আর কত সই কুলের কুলবালা।
Discussion
Public comments for Amar Eki Hoilo Jwala are available on the discussion page.
View discussion