আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥
ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা,
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে॥
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে।
এমনি গেল সারা রাতি, পাই নি আমার জায়গা সাথি—
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥
Discussion
Public comments for Amar Ekti Kotha Banshi Jane are available on the discussion page.
View discussion