আমার গানের মালা আমি করব কারে দান।
মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমান।
মালা করব কারে দান।।
চোখে মলিন কাজল রেখা
কণ্ঠে কাঁদে কুহু কেকা।
কপোলে যার অশ্রু রেখা
একা যাহার প্রাণ।।
কাথায় আমার কাঁটার বেদন
মালায় সূচির জ্বালা।
কণ্ঠে দিতে সাহস না পাই
অভিশাপের মালা।
বিরহে যার প্রেম-আরতি
আঁধার লোকের অরুন্ধতী।
নাম না জানা সেই তপতী
তারি তরে গান
মালা করব তারে দান।।
Discussion
Public comments for Amar Ganer Mala are available on the discussion page.
View discussion