দূর প্রবাসে প্রাণ কাঁদে
আজ শরতের ভোর হাওয়ায়।
শিশির-ভেজা শিউলি ফুলের
গন্ধে কেন কান্না পায়?
সন্ধ্যাবেলার পাখির সম
মন উড়ে যায় নীড় পানে।
নয়ন-জলের মালা গাঁথে
বিরহিণী একলা, হায়।
কোন সুদূরে নওবতে কার
বাজে সানাই যোগিয়ায়,
টলমল টলিছে মন
কমল-পাতে শিশির-প্রায়।
ফেরেনি আজ ঘরে কে হায়
ঘরে যে আর ফিরবে না,
কেঁদে কেঁদে তারেই যেন
ডাকে বাঁশি, ‘ফিরে আয়!’
Discussion
Public comments for Dur Probase Pran Kande are available on the discussion page.
View discussion