আমার জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই
দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই।।
নিতি নিতি মালা গাঁথি জলেতে ভাসাই
অতি সাধের চুয়া চন্দন কার অঙ্গে লাগাই।।
একা ঘরে বইসে আমি রজনী পোষাই–
আজ আসিব কাল আসব বইলে রজনী পোষাই।।
ভাইবে রাধারমণ বলে কমলিনী রাই
অতি সাধের যুগলচরণ আমি অধমে যে পাই।।
Discussion
Public comments for Amar Jiboner Sadh Nai are available on the discussion page.
View discussion