আমার কি হৈল যন্ত্রণা গো সখী, কি হৈল বেদনা।
কি অনল জ্বালাইয়া গেল শ্যাম কালিয়া সোনা।।
বাসক ফুটে শতেক ডালে, পদ্ম ফুটে জলে
ভোমরা হৈয়া উড়িয়া যাইতাম, মধু লইবার আশে।
এ দেশেতে থাকা যায় না, পাড়ার লোক বিবাদী
এ গো পাড়ার লোক বিবাদী হৈয়া করইন দোষাদোষী।
ভাবিয়া রাধারমণ বলে, মনেতে ভাবিয়া
নিবিছিল মনের আগুইন কে দিল জ্বালাইয়া।।
Discussion
Public comments for Amar Ki Hoilo Jontrona Go Sokhi are available on the discussion page.
View discussion