আমার কথা লুকিয়ে থাকে
আমার গানের আড়ালে।
সেই কথাটি জানার লাগি
কে গো এসে দাঁড়ালে॥
শূন্য মনের নাই কেহ মোর সাথি,
গান গেয়ে তাই কাটাই দিবারাতি,
সেই হৃদয়ের গভীর বনে
কে তুমি পথ হারালে॥
হৃদয় নিয়ে নিদয় খেলার
হয় যেখানে অভিনয়,
চেয়ো না সেই হাটের মাঝে
আমার মনের পরিচয়।
যে বেদনার আগুন বুকে লয়ে
জ্বলি আমি প্রদীপ-শিখা হয়ে,
সেই বেদনা জুড়াতে মোর
কে তুমি হাত বাড়ালে॥
Discussion
Public comments for Amar Kotha Lukiye Thake are available on the discussion page.
View discussion