সাধ জাগে মনে পর-জীবনে
তব কপোলে যেন তিল হই।
ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি
যেন আমি তোমার মতো বে-দিল্ হই।
মোর দেওয়া হার নিলে না অকরুণা,
যেন হয়ে সে হার তব বক্ষে রই॥
যাহারে ভালোবেসে তুমি চাহ না মোরে
মরিয়া আসি যেন তাহারই রূপ ধরে,
তুমি হার মানিবে আমি হব জয়ী॥
হৃদি নিঙাড়ি মম আলতা হব পায়ে;
অধরে হব হাসি, রূপ লাবণি গায়ে,
আমার যাহা কিছু তোমাতে হবে হারা,
তুমি জানিবে না আমা বই॥
Discussion
Public comments for Sadh Jage Mone Por-Jibone are available on the discussion page.
View discussion