আমার মন বলে, ‘চাই চাই, চাই গো— যারে নাহি পাই গো’।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে—
‘নাই, নাই নাই গো’॥
হারিয়ে যেতে হবে,
আমায় ফিরিয়ে পাব তবে,
সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব’লে—
বলে সে, ‘যাই যাই যাই গো’॥
Read Amar Mon Bole Chai Chai Chai Go in Bengali and Banglish transliteration.
Updated
Not documented
1925
আমার মন বলে, ‘চাই চাই, চাই গো— যারে নাহি পাই গো’।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে—
‘নাই, নাই নাই গো’॥
হারিয়ে যেতে হবে,
আমায় ফিরিয়ে পাব তবে,
সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব’লে—
বলে সে, ‘যাই যাই যাই গো’॥
More songs you may enjoy.
রয় যে কাঙাল শূন্য হাতে
Rabindranath Tagore
"রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥ আলোয় যারে মলিনমুখে মৌন দেখি আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি--"
সে কোন্ পাগল যায়
Rabindranath Tagore
"সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই-একলা রাতে-- তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে॥"
আকাশ হতে আকাশ-পথে
Rabindranath Tagore
"আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝরনাধারার মতো। আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।।"
সে দিনে আপদ আমার যাবে কেটে
Rabindranath Tagore
"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"
আছে দুঃখ, আছে মৃত্যু
Rabindranath Tagore
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"
অগ্নিবীণা বাজাও তুমি
Rabindranath Tagore
"অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।।"
Discussion
Public comments for Amar Mon Bole Chai Chai Chai Go are available on the discussion page.
View discussion