Back to Library
Devotional

কালী কালী মন্ত্র জপি বসে লোকের ঘোর শ্মশানে Kali Kali Mantra Japi

Kazi Nazrul Islam

Kali Kali Mantra Japi lyrics by Kazi Nazrul Islam (1936). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কালী কালী মন্ত্র জপি
বসে লোকের ঘোর শ্মশানে।
মা অভয়ার নামের গুণে
শান্তি যদি পাই এ প্রাণে।

এই শ্মশানে ঘুমিয়ে আছে
যে ছিল মোর বুকের কাছে,
সে হয়তো আবার উঠবে জেগে
মা ভবানীর নামগানে॥

সকল সুখ শান্তি আমার
হরে নিল যে পাষাণী,
শূন্য বুকে বন্দি করে
রাখব আমি তারেই আনি।

মোর যাহা প্রিয় মাকে দিয়ে
জেগে আছি আশা-দীপ জ্বালিয়ে,
মা-র সেই চরণের নিলাম শরণ
যে চরণে আঘাত হানে॥

Read in Banglish
Kali Kali montro jopi Bose loker ghor soshane. Ma obhoyar namer gune Shanti jodi pai e prane. Ei soshane ghumiye ache Je chilo mor buker kache, Se hoyto abar uthbe jege Ma bhobanir namgane. Sokol sukh shanti amar Hore nilo je pashani, Shunno buke bondi kore Rakhbo ami tarei ani. Mor jaha priyo make diye Jege achi asha-deep jaliye, Ma-r sei choroner nilam shoron Je chorone aghat hane.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ma Go Toroi Payer Nupur Baje

মা গো তোরই পায়ের নূপুর বাজে

Kazi Nazrul Islam

"মা গো তোরই পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥ জীবের ভাষায় পাখির মধুর গানে সাগর-রোলে নদীর কলতানে"

Devotional

Mor Aghat Joto Hanbi Shyama

মোর আঘাত যত হানবি শ্যামা

Kazi Nazrul Islam

"মোর আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥"

Devotional

Kendo Na Kendo Na Make Ke Boleche Kalo

কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো

Kazi Nazrul Islam

"কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো। (মা) ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো॥ কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ যে বলেছে কালী তোরে, অন্ধ সে অন্ধ।"

Devotional

Ma Ami Tor Ondho Chele

মা আমি তোর অন্ধ ছেলে

Kazi Nazrul Islam

"মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধরে মোর নিয়ে যা মা! পথ নাহি পাই, যে দিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা॥"

Devotional

Mayer Cheyeo Shantimoyi

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে

Kazi Nazrul Islam

"মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে। চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Discussion

Public comments for Kali Kali Mantra Japi are available on the discussion page.

View discussion