আমার প্রিয়ার ছায়া Amar Priyar Chhaya

আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে, হায়॥

আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়॥

বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়॥

বাংলিশ/Banglish

Amar priyar chhaya akashe aj bhashé, hay hay! brishti-shajol bishonno nishwashe, hay. amar priya megher phanke phanke shondhyataray lukiye dekhe kake, shondhyadiper lupto alo shmorone tar ashe, hay. bari-jhora boner gondho niya porosh-hara boronmala ganthe amar priya. amar priya ghono shrabondharay akash cheye moner kotha haray. amar priyar anchol dole nibir boner shyamol ucchwashe, hay.

Discussion

Public comments for Amar Priyar Chhaya are available on the discussion page.

View discussion