আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে
কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে।
আমার দিনে দিনে তনুহীন ভাবিতে চিন্তিতে
এমন রসের মধু পান করে শ্যাম আমারে নাই তার মনেতে।
আমার মন প্ৰাণ কুল মান সপিয়াছি চরণে
আমার জীবন যৌবন সব বিসর্জন শ্যাম কালিয়ার ঐ পিরিতে।
ভাবিয়া রাধারমণ বলে আমার দিন গেল বিফলে
আমার তাপিত তুঙ্গ কর শীতল প্ৰেমজলধারা বর্ষণেতে
Discussion
Public comments for Amar Shyam Bine Pran Bache Na Go Lolite are available on the discussion page.
View discussion