বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর
মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
শোনো নাম ধরিয়া ডাকে বাঁশি রাধার নামটি কল্পনা
সখীগণ করে মন মানা সহে না আর যাতনা
মনে লয় সখী সই তেয়াগিব গৃহ …
আমি যাইতে নারি যাইতে নারি বিষম হইল যন্ত্রণা
ভাইবে রাধারমণ বলে পাইলে চরণ ছাড়ব না
সেই চরণে হাইতাম দাসী মনে ছিল বাসনা।
Discussion
Public comments for Bashir Dhwani Korne Bortoni Grihe Roite Pari Na Ar are available on the discussion page.
View discussion