Back to Library
Melancholic

আমারেই ঘরের পাছে কিসের শব্দ শুনা যায় Amarei Ghorer Pache Kiser Shobdo Shuna Jay

Rashid Uddin

Amarei Ghorer Pache Kiser Shobdo Shuna Jay lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

আমারেই ঘরের পাছে কিসের শব্দ শুনা যায়।
কে জানি কোথায় চইল্যা যায় ॥
সখিরে জিগাইয়া দেখ তারে নিবেনি তার নায়,
ঝুম ঝুমা ঝুম বাদ্য বাজে শুনতে পাওয়া যায়।
তুলিয়া মধুর রাগিণী কি সুন্দর গান গায় ॥

সখিরে শিশুকালে দিল বিয়া নির্দয় বাপ-মায়
খাইবার কালে ভাত মিলে না সুখ পাই না নিদ্রায় ॥

সখিরে ভাঙ্গা ঘরে মশা ধরে মশুর কে টাঙ্গায়,
ভাঙ্গা লাঠি ভিজা মাটি উরশে কামরায় ॥

সখিরে কবি রশিদ উদ্দিন বলে, আমার সহ্য হয় না গায়ে
আর কতদিন থাকব শুইয়া ভাঙ্গা বিছানায় ॥

Read in Banglish
Amarei ghorer pache kiser shobdo shuna jay. Ke jani kothay choilya jay ॥ Sokhire jigaiya dekh tare nibeni tar nay, Jhum jhuma jhum baddo baje shunte paowa jay. Tuliya modhur ragini ki sundor gan gay ॥ Sokhire shishukale dilo biya nirdoy bap-may Khaibar kale bhat mile na sukh pai na nidray ॥ Sokhire bhanga ghore mosha dhore moshur ke tangay, Bhanga lathi bhija mati uroshe kamray ॥ Sokhire kobi Rashid Uddin bole, amar shojjho hoy na gaye Ar kotodin thakbo shuiya bhanga bichanay ॥

Related songs

More songs you may enjoy.

Devotional

Shun Rai Binodini

শুন রাই বিনোদিনী কেন বা কাঁদ তুমি

Rashid Uddin

"শুন রাই বিনোদিনী কেন বা কাঁদ তুমি পাবে রে শ্যাম গুণমণি বলে যাই তোমায় ॥ শুন রাধা পিয়ারি প্রাণেতে ধৈর্য ধরি বলতে থাক হরি হরি থাকিয়া আশায় ॥"

Philosophical

Chariya Sonar Songsar Kothay Chole Jao

ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও

Rashid Uddin

"ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও, ডাকছে তোমার অর্ধাঙ্গিনী একবার ফিরে চাও । ডাকছে তোমার জন্মদাতা ডাকছে তোমার মাও ॥"

Melancholic

Ginni Biday Dao Amare

গিন্নি বিদায় দাও আমারে

Rashid Uddin

"গিন্নি বিদায় দাও আমারে ॥ যথা ইচ্ছা তথা যাও ভাত কাপড় সব থুইয়া ঘরে ॥ পইড়াছি কি অভাবেতে, পয়সা কড়ি নাইরে হাতে কী লইয়া যাই বাজারেতে, কাপড় কিনিবারে?"

Philosophical

O Ghore Ginni Go

ও ঘরে গিন্নি-গো, তাড়াতাড়ি কর গো বিদায়

Rashid Uddin

"ও ঘরে গিন্নি-গো, তাড়াতাড়ি কর গো বিদায়, ফিরে আসিব কিনা, কত দিন যে বয়ে যায় । কত খাইলাম, কত শুইলাম, কইলাম কত বায়, কত রঙ্গের আতর সাবান মাখলাম মাটির গায়।"

Philosophical

Asle Somon Shorirer Shokti Tokhon

আসলে সমন, শরীরের শক্তি তখন

Rashid Uddin

"আসলে সমন, শরীরের শক্তি তখন কোথায় করবে পলায়ন ভাবলেনা একবার ॥ ছেলে মেয়ে শিশু কালে, কত কষ্টে মায়ে পালে ক্ষুধা হলে দুগ্ধ কলা খাওয়ার বারবার ।"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Discussion

Public comments for Amarei Ghorer Pache Kiser Shobdo Shuna Jay are available on the discussion page.

View discussion