Back to Library
Melancholic

ঘরবাড়ি ছাড়িলাম-রে নদীর পারে ঘুরি Ghorbari Charilam Re

Rashid Uddin

Ghorbari Charilam Re lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
Lyrics

ঘরবাড়ি ছাড়িলাম-রে নদীর পারে ঘুরি
সাগর সিচিলাম রে মানিক পাইবার আসে ॥

সখি রে…
না খাইল জঙ্গলার বাঘে না খাইল কুম্ভীরে
হায়রে না খাইল কুম্ভীরে
মুই অভাগী ঘুইরা ফিরি
এই দুনিয়ার পারে-রে
মানিক পাইবার আশে ॥

সখি রে…
যৌবন জোয়ারের পানি, রূপ গেল তার পাছে
হায়রে রূপ গেল তার পাছে
মুই দুঃখিনীর দুঃখ দেইখ্যা,
কান্দে পানির মাছেরে…
মানিক পাইবার আশে ॥

সখি রে …
মাখিলাম কলঙ্কের কালি, চন্দন জানিয়া
হায়রে চন্দন জানিয়া
লোকের মন্দ পুষ্প চন্দন
রশিদ উদ্দিন বুঝে রে
মানিক পাইবার আশে ॥

Read in Banglish
Ghorbari charilam-re nodir pare ghuri Sagor sichilam re manik paibar ashe || Sokhi re… Na khail jonglar baghe na khail kumbhire Hayre na khail kumbhire Mui obhagi ghuira phiri Ei duniyar pare-re Manik paibar ashe || Sokhi re… Youbon joarer pani, rup gelo tar pache Hayre rup gelo tar pache Mui dukkhinir dukkh deikhya, Kande panir machere… Manik paibar ashe || Sokhi re … Makhilam kolonker kali, chondon janiya Hayre chondon janiya Loker mondo puspo chondon Rashid Uddin bujhe re Manik paibar ashe ||

Related songs

More songs you may enjoy.

Philosophical

Matir Pinjira Haowar Pakhi Bhora

মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা

Rashid Uddin

"মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা কোনদিন জানি মারে উড়া ॥ যেদিন হইতে এই পাখি হইয়াছে বন্দি উড়িয়া যাইতে কত করিতেছি ফন্দি"

Melancholic

Are O Daler Kokil

আরে ও ডালের কোকিল

Rashid Uddin

"আরে ও ডালের কোকিল, তোমারি রব শুনিয়া ঘটিল মুশকিল ॥ কুহু কুহু স্বরে তোমার উজাইল সলিল ॥"

Melancholic

Antoray Ki Rog Hoiyache

অন্তরায় কি রোগ হইয়াছে

Rashid Uddin

"অন্তরায় কি রোগ হইয়াছে ॥ যে অবধি, হইয়াছে ব্যাধি কইনা দুঃখ লোকের কাছে ॥"

Philosophical

Asle Somon Shorirer Shokti Tokhon

আসলে সমন, শরীরের শক্তি তখন

Rashid Uddin

"আসলে সমন, শরীরের শক্তি তখন কোথায় করবে পলায়ন ভাবলেনা একবার ॥ ছেলে মেয়ে শিশু কালে, কত কষ্টে মায়ে পালে ক্ষুধা হলে দুগ্ধ কলা খাওয়ার বারবার ।"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Melancholic

Hayre Bondhu Nidarun Kanai

হায়রে বন্ধু নিদারুণ কানাই

Radharaman Dutta

"হায়রে বন্ধু নিদারুণ কানাই– তোমার লাগিয়া আমি যমুনাতে যাই।। দুক্ষের উপরে দুক্ষ দুক্ষের সীমা নাই কার ঠাই কহিতাম দুক্ষ কাইবার জাগা নাই।।"

Discussion

Public comments for Ghorbari Charilam Re are available on the discussion page.

View discussion