ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও,
ডাকছে তোমার অর্ধাঙ্গিনী একবার ফিরে চাও ।
ডাকছে তোমার জন্মদাতা ডাকছে তোমার মাও ॥
ডাকছে তোমার প্রতিবেশী ডাকছে তোমার গাঁও
ডাকছে তোমার পুত্র কন্যা ঘাটে নাও লাগাও ॥
এত ডাকাডাকির পরেও মুখে নাহি রাও ।
ডাকছে তোমার আমিরানায় পাপুস লাগাও পাও ৷
বাউলকবি রশিদ বলে আরকি পাবে রাও ॥
সংসারের এই রীতি নীতি সবেই দেখে যাও ৷
ছেড়ে দিয়া কান্নাকাটি যার তার নৌকা বাও ॥
Discussion
Public comments for Chariya Sonar Songsar Kothay Chole Jao are available on the discussion page.
View discussion