Back to Library
Melancholic

আমি আছি বলে দুখ পাও তুমি Ami Achhi Bole Dukh Pao Tumi

Kazi Nazrul Islam

Ami Achhi Bole Dukh Pao Tumi lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি আছি বলে দুখ পাও তুমি, তাই আমি যাব চলে।
এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্বলে॥

আর আসিবে না কোনো অশান্তি,
আর আসিবে না ভয়ের ভ্রান্তি,
আর ভাঙিবে না ঘুম নিশীথে গো, ‘জাগো প্রিয়া জাগো’ বলে॥

হয়তো আবার সুদূর শূন্যে আকাশে বাজিবে বাঁশি,
গোপী-চন্দন-গন্ধ আসিবে বাতায়ন-পথে ভাসি।
চম্পার ডালে বিরহী পাপিয়া
‘পিয়া পিয়া’ বলে উঠিবে ডাকিয়া,
বৃন্দাবন কি ভাসিবে আবার
সেদিন রোদন-যমুনা-জলে॥

Read in Banglish
Ami achhi bole dukh pao tumi, tai ami jabo chole. Ebar ghumao prodip-er kaaj shesh hoye geche jwole. Ar ashibe na kono oshanti, Ar ashibe na bhoyer bhranti, Ar bhangibe na ghum nishithe go, ‘jago priya jago’ bole. Hoyto abar sudur shunnye akashe bajibe bashi, Gopi-chondon-gondho ashibe batayon-pothe bhashi. Chompar dale birohi papiya ‘Piya piya’ bole uthibe dakiya, Brindabon ki bhashibe abar Sedin rodon-jomuna-jole.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Phuler Jolshay Nirob Keno Kobi

ফুলের জলসায় নীরব কেন কবি?

Kazi Nazrul Islam

"ফুলের জলসায় নীরব কেন কবি? ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি নীরব কেন কবি।।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Ganhuli Mor Ahoto Pakhir Somo

গানগুলি মোর আহত পাখির সম

Kazi Nazrul Islam

"গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।। বাণ বেধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,"

Melancholic

Harano Hiyar Nikunjo Pathe

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

Kazi Nazrul Islam

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।"

Discussion

Public comments for Ami Achhi Bole Dukh Pao Tumi are available on the discussion page.

View discussion