Back to Library
Melancholic

এবার যখন উঠিবে সন্ধ্যাতারা Ebar Jakhon Uthibe Sandhyatara

Kazi Nazrul Islam

Read Ebar Jakhon Uthibe Sandhyatara in Bengali and Banglish transliteration, from Bulbul (Part 2).

Updated

Lyrics

এবার যখন উঠিবে সন্ধ্যাতারা – সাঁঝ আকাশে
দেখতে পাবে দুটি নতুন তারা – তাহার পাশে॥

চেয়ে দেখো ভালো করে
কার দুটি চোখ যেন মরে
তারা হয়ে ধরার পানে চাহে
তোমার আঁখি দেখার আশে॥

যে দুটি চোখ নিত্য লোকের মাঝে
তোমায় দিত লাজ
পড়বে মনে গো –
সেই দুটি চোখ চিরতরে এই পৃথিবী হতে –
হারিয়ে গেছে আজ।

পায়নি গো, তাই অভিমানে
চলে গেছে দূর বিমানে
(দেখো) সেদিন যেন আজের মতো চাইতে ওদের পানে
দ্বিধা নাহি আসে॥

Read in Banglish
Ebar jakhon uthibe sandhyatara – saajh akashe Dekhte pabe duti notun tara – tahar pashe. Cheye dekho bhalo kore Kar duti chokh jeno more Tara hoye dhorar pane chahe Tomar ankhi dekhar ashe. Je duti chokh nityo loker majhe Tomay dito laaj Porbe mone go – Sei duti chokh chirotore ei prithibi hote – Hariye geche aaj. Payni go, tai obhimane Chole geche dur bimane (Dekho) sedin jeno ajer moto chaite oder pane Dwidha nahi ashe.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Phuler Jolshay Nirob Keno Kobi

ফুলের জলসায় নীরব কেন কবি?

Kazi Nazrul Islam

"ফুলের জলসায় নীরব কেন কবি? ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি নীরব কেন কবি।।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Ganhuli Mor Ahoto Pakhir Somo

গানগুলি মোর আহত পাখির সম

Kazi Nazrul Islam

"গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।। বাণ বেধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,"

Melancholic

Harano Hiyar Nikunjo Pathe

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

Kazi Nazrul Islam

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।"

Discussion

Public comments for Ebar Jakhon Uthibe Sandhyatara are available on the discussion page.

View discussion