আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
কে যে দাঁড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে।।ধু।।
প্ৰাণসখী গো কি দিব রূপের তুলনা কাঁচাসোনা
কি দিয়া গড়িয়াছে বিধাতা
এমন গৌরাঙ্গ রূপ লাগিয়াছে যার নয়নে
রূপে যৌবত নারী রইতে না দেয় ঘরে।
সখী গো ভ্রমযোগে প্ৰেমাগান আগে না জানি
সন্ধান নয়ন বিধিল কামশরে।
দেইখাছি অবধি প্ৰাণকান্দে রাত্ৰিদিন
আমার প্রাণ ধৈর্য নাহি মানে।।
ভাইবে রাধারমণে বলে শুন গো তারা সকলে
যাইও না গো সুরধনীর কুলেতে।
ওগো আমার গেল কুলমান
তোমরা থাইকো কুলমান লইয়া আপন ঘরে।।
Discussion
Public comments for Ami Deikhe Ailam Go Ki Achanak Gour-rup are available on the discussion page.
View discussion