Back to Library
Devotional

আমি জেনে শুনে তবু ভুলে আছি Ami Jene Shune Tobu Bhule Achhi

Rabindranath Tagore

Ami Jene Shune Tobu Bhule Achhi lyrics by Rabindranath Tagore (1884). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে—
আমি যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে ॥

চারি দিকে হেরো ঘিরিছে কারা, শত বাঁধনে জড়ায় হে—
আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো ডুবায়ে রাখে মায়ায় হে ॥

দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে।
আমি ভুলে থাকি যত অবোধের মতো বেলা বহে তত যায় হে ॥

হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে—
নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে ॥

শূন্য করে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে—
তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আর আমায় হে

Read in Banglish
Ami jene shune tobu bhule achhi, dibos kate brithay he-- Ami jete chai tobo pothopane, koto badha pay pay he. Chari dike hero ghiriche kara, shoto badhone joray he-- Ami charate chahi, chare na keno go dubaye rakhe mayay he. Dao bhenge dao e bhober sukh, kaj nei e khelay he. Ami bhule thaki joto obodher moto bela bohe toto jay he. Hano tobo baj hridoy-gohone, dukhanol jwalo tay he-- Noyoner jole bhashaye amare shey jol dao muchaye he. Shunno kore dao hridoy amar, ason pato sethay he-- Tumi esho esho, nath hoye bosho, bhulo na ar amay he.

Related songs

More songs you may enjoy.

Devotional

Har Mana Har Porabo Tomar Gole

হার-মানা হার পরাব তোমার গলে

Rabindranath Tagore

"হার-মানা হার পরাব তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে।"

Devotional

Jatakhon Tumi Amay Bosiye Rakho

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Rabindranath Tagore

"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"

Devotional

Lukiye Aaso Andhar Rate

লুকিয়ে আস আঁধার রাতে

Rabindranath Tagore

"লুকিয়ে আস আঁধার রাতে তুমিই আমার বন্ধু, লও যে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ।"

Devotional

Rajpurite Bajay Banshi Belasheshar Tan

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান

Rabindranath Tagore

"রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥"

Devotional

Sei To Tomar Pother Bodhu Sei To

সেই তো তোমার পথের বঁধু সেই তো

Rabindranath Tagore

"সেই তো তোমার পথের বঁধু সেই তো। দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥"

Devotional

Shubhro Ashone Birajo Arunochhotamazhe

শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে

Rabindranath Tagore

"শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল ॥"

Discussion

Public comments for Ami Jene Shune Tobu Bhule Achhi are available on the discussion page.

View discussion