আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া।
আমার সোনার অঙ্গ মলিন হইল ভাবিয়া চিন্তিয়া।।
পুরুষজাতি সুখের সাখী নিদয়া নির্মায়া।
তারা জানে না মনের বেদন কঠিন তাদের হিয়া।।
আমি সাদে সাদে প্ৰেম করিলাম সরল জানিয়া।
কি আমারে ছাড়িয়া গেল প্ৰাণনাথে কি দোষ পাইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
আমার জগতে কলঙ্ক রইল পিরিতি করিয়া।।
Discussion
Public comments for Ami Kare Ba Dekhabo Moner Dukkho are available on the discussion page.
View discussion