আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
রে সুবল সখা–
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা।।
সুবলরে–গহিন বনে গোচারণে কেতকী ফুল দর্শনেরে
এরূপে সেরূপ আমার হয়েছে উজ্জ্বল রে।
সুবল রে রাধা তন্ত্র রাধা যন্ত্র রাধা আমার মূল মন্ত্র
রাধা আমার সাধন গুরুরে।
সুবল রে ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে রে
আমার মনের আগুন জলে দিলে নিবে না রে।
Discussion
Public comments for Ami Radha Chhara Kemne Thaki Eka are available on the discussion page.
View discussion