Back to Library
Patriotic

আমরা পথে পথে যাব Amra Pothe Pothe Jabo

Rabindranath Tagore

Amra Pothe Pothe Jabo lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমরা পথে পথে যাব সারে সারে,
তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে॥
বলব ‘জননীকে কে দিবি দান,
কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ’—
‘তোদের মা ডেকেছে’ কব বারে বারে॥

তোমার নামে প্রাণের সকল সুর
আপনি উঠবে বেজে সুধামধুর
মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে।
বেলা গেলে শেষে তোমারই পায়ে
এনে দেব সবার পূজা কুড়ায়ে
তোমার সন্তানেরই দান ভারে ভারে॥

Read in Banglish
Amra pothe pothe jabo sare sare, Tomar naam geye phiribo dware dware. Bolbo 'jononike ke dibi dan, Ke dibi dhon tora ke dibi pran'— 'Toder ma dekeche' kobo bare bare. Tomar name praner sokol sur Apni uthbe beje sudhamadhur Moder hridoyjontreri tare tare. Bela gele sheshe tomari paye Ene debo sobar puja kuraye Tomar sontaneri dan bhare bhare.

Related songs

More songs you may enjoy.

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Aji E Bharat Lojjito He

আজি এ ভারত লজ্জিত হে

Rabindranath Tagore

"আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা-"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Patriotic

Ayi Bishadini Bina

অয়ি বিষাদিনী বীণা

Rabindranath Tagore

"অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান– বহুদিনকার লুকানো স্বপ্ন ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে"

Patriotic

Aji Bangladesher Hridoy Hote

আজি বাংলাদেশের হৃদয় হতে

Rabindranath Tagore

"আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥"

Patriotic

Bidhir Badhon Katbe Tumi

বিধির বাঁধন কাটবে তুমি

Rabindranath Tagore

"বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান— তুমি কি এমন শক্তিমান! আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান— তোমাদের এমনি অভিমান॥"

Discussion

Public comments for Amra Pothe Pothe Jabo are available on the discussion page.

View discussion