Back to Library
Mystical

অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে Antore Antore Dekh Sobe Chinta Kore

Rashid Uddin

Antore Antore Dekh Sobe Chinta Kore lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে ।
প্রভু সাঁই পরোয়ারে কি খেলা খেলায় ॥

বসিয়া নিরালা ঘরে, কার্য করে ধীরে ধীরে
বিচিত্র কৌশল করে মানুষ বানায় ।
ছিয়া, ছফেদ, লাল, জর্দা চাইর রঙ্গে করিয়া
কাঁদা বানাইয়া নর মাদা ভবেতে পাঠায় ॥

মানুষের ভিতর মানুষ, আত্মা দিয়া করছে হুঁশ
কেউরে রাখিয়া সন্তোষ, কেউরে কাঁদায়।
প্রথম গড়ে নাভী কুণ্ড অধঃ পদে ঊর্ধ্বে মুণ্ড
তিনশ দশ দিন দশ দণ্ড রাইখা একজাগায় ॥

নাভী হইতে উর্ধে সিনা, দেখতে তারে কি নমুনা
দুই দিগেতে দিছে টানা প্রেমের আর্চালায়
যেমন একটা রাজবাড়ি, থরে থরে কর্মচারী
তুলনা রাবণের পুরি করা নাহি যায় ॥

নাভির চারি আঙ্গুল নিচে, তিনটি কটরা আছে
তিনটি জিনিস ভরা আছে, তিনটি কটরায় ।
উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি
ক্ষমা নাই দিবসরজনী তিনজনায় চালায় ॥

কলিজা রয়েছে ডাইনে, বায়ে ফুসফুস সবাই জানে
দিল রয়েছে মধ্যখানে মানুষের দেহায় ॥
কলিজাতে শাহা আলী, ফুসফুসে রাগের থলি
দিলের ভিতর আক্কেল আলী গোদা নিরালায় ॥

গোর্দার ভিতর পাঁচটি কোঠা সুন্দর সুন্দর নকশাকাটা
পাঁচজনা অতিথি বেটা থাকে সেই জায়গায় ৷
পাঁচ পাঁচা পঁচিশের গুণে, কাম চালাইতেছে রাত্রদিনে ।
তাঁরা পাঁচজন বইসা থাকে ঘরের কোনায় ॥

চার আত্মা একসঙ্গে মিশে, তাস খেলায় স্কুলের দেশে
একজন আছে কাছে বসে, হিসাব করায় দায়
ডাকিতেছে দমের ভিনতি, একশ হাজার ছয়শ গুনতি
কাবার করে কড়া ক্রান্তি চব্বিশ ঘণ্টায় ॥

কইতে গেলে এসব কাণ্ড, ফেটে যাবে হৃদপিণ্ড
ছেড়ে দিবে দেহভাণ্ড জোড়ায় জোড়ায় ।
ভেবে রশিদ উদ্দিন কয় ভাঙ্গেতে ব্রক্ষ্মাণ্ডে রয়
তালাশেতে পরিচয় করলেন সাধু রায় ॥

Read in Banglish
Antore antore dekh sobe chinta kore. Probhu sai poroware ki khela khelay. Bosiya nirala ghore, karjyo kore dhire dhire Bichitro koushol kore manush banay. Chiya, chofed, lal, jorda chair ronge koriya Kada banaiya nor mada bhobete pathay. Manusher bhitor manush, atma diya korche hush Keure rakhiya sontosh, keure kaday. Prothom gore nabhi kundo odho pode urdhe mundo Tinsho dosh din dosh dondo raikha ekjagay. Nabhi hoite urdhe sina, dekhte tare ki nomuna Dui digete diche tana premer archalay Jemon ekta rajbari, thore thore kormochari Tulona raboner puri kora nahi jay. Nabhir chari angul niche, tinti kotora ache Tinti jinish bhora ache, tinti kotoray. Upore hawa niche pani, majhkhane aguner khoni Khoma nai diboshorojoni tinjonay chalay. Kolija royeche daine, baye phusphus sobai jane Dil royeche modhyokhane manusher dehay. Kolijate Shaha Ali, phusphuse rager tholi Diler bhitor Akkel Ali goda niralay. Gordar bhitor panchti kotha sundor sundor nokshakata Panchjona otithi beta thake sei jagay. Panch pacha pochisher gune, kam chalaiteche rattrodine. Tara panchjon boisha thake ghorer konay. Char atma ekshonge mishe, tas khelay skooler deshe Ekjon ache kache bose, hisab koray day Dakiteche domer bhinti, eksho hajar choysho gunti Kabar kore kora kranti chobbish ghontay. Koite gele eshob kando, phete jabe hridpindo Chere dibe dehobhando joray joray. Bhebe Rashid Uddin koy bhangete brokhmande roy Talashete porichoy korlen sadhu ray.

Related songs

More songs you may enjoy.

Mystical

Gondhom Omulyo Nidhi

গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন

Rashid Uddin

"গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন দিন থাকিতে চিনিয়া লও গন্ধমের সাধন ॥"

Philosophical

Chariya Sonar Songsar Kothay Chole Jao

ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও

Rashid Uddin

"ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও, ডাকছে তোমার অর্ধাঙ্গিনী একবার ফিরে চাও । ডাকছে তোমার জন্মদাতা ডাকছে তোমার মাও ॥"

Mystical

Kamonodite Joar Aile Thaikre Shabdhan

কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান

Rashid Uddin

"কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া হঠাৎ কুন ছুটবে তুফান ॥ যখন নদী হুমা ডাকে, জাহাজ নৌকা দূরে থাকে। ত্রিবেণী আর গোল্লার বাঁকে সাধু যারা করে স্নান।"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Philosophical

Somudrer Majhkhanete Baghe Giya Horini Dhore

সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে

Rashid Uddin

"সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে ॥ চুপ করিস না গোল করতে থাক, সজাগ হয়ে ঘুমারে। তালগাছের গোড়ায়রে মন, শকুনে গিয়া বাসা করে চৌদ্দ হাত পানির নিচে, মাঝে মাঝে আণ্ডা পাড়ে।"

Discussion

Public comments for Antore Antore Dekh Sobe Chinta Kore are available on the discussion page.

View discussion