Back to Library
Mystical

গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন Gondhom Omulyo Nidhi

Rashid Uddin

Gondhom Omulyo Nidhi lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন
দিন থাকিতে চিনিয়া লও গন্ধমের সাধন ॥

যেজনা চিনল না তারে জানিল গরল ।
চিনলে পরে এ সংসারে ইচ্ছামত হয় মরণ
সেই ফল খাইতে খুব মজা, ও তার ভেদ খুবই সোজা
সময়মত তুলতে পারলে হইবে রাজা।
ধরবে লতা ঝরবে পাতা ভাঙ্গলে মাথা যার কারণ ॥

কথাটা শুনিতে অতি শক্ত রহিয়াছে অতি গুপ্ত
গন্দম গাছটা চুঁয়াইয়া পড়ে তিন ফোঁটা রক্ত ।
সেই রক্ত দিয়া স্তুল বান্ধিয়া ইসমে আজম হয় মিলন ॥

রশিদ উদ্দিন হইল ঐ অভ্যাস, পাইয়া গন্দম গাছের চাষ
দেশ বিদেশে ঘুরে ফিরে, হইয়া হুতাশ ॥
যতই পাই ততই খাই, জীবন থাকতে নাই বারণ ॥

Read in Banglish
Gondhom omulyo nidhi, gondhom-i songosarer dhon Din thakite chiniya lo-o gondhomer sadhon. Zejona chinlo na tare janilo gorol. Chinle pore e songasare icchamoto hoy moron Sei phol khaite khub moja, o tar bhed khub-i soja Somoymoto tulte parle hoibe raja. Dhorbe lota jhorbe pata bhangle matha jar karon. Kothata shunite oti shokto rohiyache oti gupto Gondom gachta chuyaiya pore tin phota rokto. Sei rokto diya stul bandhiya isme azom hoy milon. Rashid Uddin hoilo oi obhyas, paiya gondom gacher chash Desh bideshe ghure phire, hoiya hutash. Jotoi pai totoi khai, jibon thakte nai baron.

Related songs

More songs you may enjoy.

Mystical

Antore Antore Dekh Sobe Chinta Kore

অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে

Rashid Uddin

"অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে । প্রভু সাঁই পরোয়ারে কি খেলা খেলায় ॥ বসিয়া নিরালা ঘরে, কার্য করে ধীরে ধীরে বিচিত্র কৌশল করে মানুষ বানায় ।"

Philosophical

Chariya Sonar Songsar Kothay Chole Jao

ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও

Rashid Uddin

"ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও, ডাকছে তোমার অর্ধাঙ্গিনী একবার ফিরে চাও । ডাকছে তোমার জন্মদাতা ডাকছে তোমার মাও ॥"

Mystical

Kamonodite Joar Aile Thaikre Shabdhan

কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান

Rashid Uddin

"কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া হঠাৎ কুন ছুটবে তুফান ॥ যখন নদী হুমা ডাকে, জাহাজ নৌকা দূরে থাকে। ত্রিবেণী আর গোল্লার বাঁকে সাধু যারা করে স্নান।"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Philosophical

Somudrer Majhkhanete Baghe Giya Horini Dhore

সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে

Rashid Uddin

"সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে ॥ চুপ করিস না গোল করতে থাক, সজাগ হয়ে ঘুমারে। তালগাছের গোড়ায়রে মন, শকুনে গিয়া বাসা করে চৌদ্দ হাত পানির নিচে, মাঝে মাঝে আণ্ডা পাড়ে।"

Discussion

Public comments for Gondhom Omulyo Nidhi are available on the discussion page.

View discussion