অন্তরে জাগিছ অন্তরযামী।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী ॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ॥
Read Antore Jagicho Antorajami in Bengali and Banglish transliteration.
Updated
Not documented
1894
অন্তরে জাগিছ অন্তরযামী।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী ॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ॥
More songs you may enjoy.
হার-মানা হার পরাব তোমার গলে
Rabindranath Tagore
"হার-মানা হার পরাব তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে।"
যতখন তুমি আমায় বসিয়ে রাখ
Rabindranath Tagore
"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"
লুকিয়ে আস আঁধার রাতে
Rabindranath Tagore
"লুকিয়ে আস আঁধার রাতে তুমিই আমার বন্ধু, লও যে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ।"
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান
Rabindranath Tagore
"রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥"
সেই তো তোমার পথের বঁধু সেই তো
Rabindranath Tagore
"সেই তো তোমার পথের বঁধু সেই তো। দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥"
শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে
Rabindranath Tagore
"শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল ॥"
Discussion
Public comments for Antore Jagicho Antorajami are available on the discussion page.
View discussion