Back to Library
Devotional

অনুরাগ বিনে কি সাধন হয় Anurag Bine Ki Sadhan Hoy

Lalon Shah

Anurag Bine Ki Sadhan Hoy lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

অনুরাগ বিনে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা নয়।।

তার সাক্ষী দেখ চাতক রে
ও সে কোট সাধনে যায় মরে
চাতক অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।

বনের পশু হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
মুদিলেও তার দু’নয়ন
অন্যরূপ না ফিরে চায়।।

রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চাম-কেঠোতে
এমন সাধন করে কত মহতে
কেবল লালন কূলে কূলে বায়।।

Read in Banglish
Anurag bine ki sadhan hoy. Se to shudhu mukher kotha noy.. Tar shakkhi dekho chatok re O se kot sadhone jay more Chatok onno bari khay na re Thake megher jol ashay.. Boner poshu honuman Ram bine tar nai dhiyan Mudileo tar du-noyon Onno rup na phire chay.. Ramdas muchir bhoktite Gonga elo cham-kethote Emon sadhon kore koto mohote Kebol Lalon kule kule bay..

Related songs

More songs you may enjoy.

Mystical

Sair Lila Dekhe Lage Chamatkar

সাঁইর লীলা দেখে লাগে চমৎকার

Lalon Shah

"সাঁইর লীলা দেখে লাগে চমৎকার। সুরাতে করিল সৃষ্টি, আকার কি সে নিরাকার।"

Devotional

Se Prem Samanye Ki Jana Jay

সে প্রেম সামান্যে কি জানা যায়

Lalon Shah

"সে প্রেম সামান্যে কি জানা যায় যে প্রেম সেধে গৌর হলেন বাঁকা শ্যামরায়।।"

Philosophical

Sorobore Ason Kore Royechen Anondomoy

সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়

Lalon Shah

"সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়। ও তার জীবন শূন্য সদাই মান্য, স্বয়ং ব্রহ্ম তাঁর মাথায় দেখ। চক্ষু আছে নাহি দেখে"

Philosophical

Ke Bojhe Mawlar Alekbaji

কে বোঝে মাওলার আলেকবাজি

Lalon Shah

"কে বোঝে মাওলার আলেকবাজি। করছে রে কোরানের মানে যা আসে যার মনের বুঝি।।"

Philosophical

Khachar Bhitor Ochin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি

Lalon Shah

"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।।"

Philosophical

Shobe Ki Hobe Bhobe Dhormoporayon

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

Lalon Shah

"সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।।"

Discussion

Public comments for Anurag Bine Ki Sadhan Hoy are available on the discussion page.

View discussion