Back to Library
Philosophical

মন রে আত্মতত্ত্ব না জানিলে Mon Re Atmatotto Na Janile

Lalon Fakir

Read Mon Re Atmatotto Na Janile in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

মন রে আত্মতত্ত্ব না জানিলে
ভজন হবে না, পড়বি রে গোলে।।

আগে জান গে কালুল্লা
আয়নাল হক আল্লা
যারে মানুষ বলে।
পড়ে ভূত মন আর
হোস নে বারংবার
একবার দেখ না প্রেম নয়ন খুলে।।

আপনি সাঁই ফকির
আপনি হয় ফিকির
ও সে নিলে ছলে।
আপনারে আপনি
ভুলে রব্বানি
আপনি ভাসে আপন প্রেম বলে।।

লা-এলাহা এন্তান
এল্লাল্লাহ জীবন
আজ প্রেম জাগলে।
লালন ফকির কয়,
যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে।।

Read in Banglish
Mon re atmatotto na janile bhojon hobe na, porbi re gole. Age jan ge kalulla Aynal hoq Allah jare manush bole. Pore bhut mon ar hos ne barongbar ekbar dekh na prem noyon khule. Apni sai phokir apni hoy phikir o she nile chhole. Apnare apni bhule robbani apni bhashe apon prem bole. La-elaha entan ellallah jibon aj prem jagle. Lalon phokir koy, yabi mon kothay apnare aj apni bhule.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sobay Ki Tar Mormo Jante Pay

সবায় কি তার মর্ম জানতে পায়

Lalon Fakir

"সবায় কি তার মর্ম জানতে পায়। ওগো! যে সাধন-ভজন করে সাধনে অটল হয়।"

Philosophical

Bhulbo Na Bhulbo Na Boli

ভুলব না ভুলব না বলি

Lalon Fakir

"ভুলব না ভুলব না বলি, কাজের বেলা ঠিক থাকে না। আমি বলি ভুলব না রে, স্বভাব ছাড়ে না মোরে,"

Philosophical

Dekho Re Din Kotha Hoite Hoy

দেখ রে দিন কোথা হইতে হয়

Lalon Shah

"দেখ রে দিন কোথা হইতে হয়। কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়।। রাত্রদিনের খবর নাইরে যার"

Philosophical

Pakhi Kakhon Jeno Ure Jay

পাখী কখন যেন উড়ে যায়

Lalon Shah

"পাখী কখন যেন উড়ে যায়, বদ হাওয়া লেগে খাঁচায়। খাঁচার আড়া প’লো ধসে, পাখী আর দাঁড়াবে কিসে?"

Devotional

Gour Prem Athai

গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়

Lalon Shah

"গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়, এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায় ইন্দ্র বারি শাসিত করে উজান ভাটা বাইতে পারে"

Philosophical

Ekhon Ar Bhable Ki Hobe

এখন আর ভাবলে কি হবে

Lalon Fakir

"এখন আর ভাবলে কি হবে। কৃত-কর্মার লেখাপড়া আর কি ফিরিবে।"

Discussion

Public comments for Mon Re Atmatotto Na Janile are available on the discussion page.

View discussion