আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে।
আর দেখিবে না স্বপন রাতে গো
কেহ কাঁদে হাত ধরে।
তব মুখ ঘিরে আর মোর দু-নয়ন
ভ্রমরের মতো করিবে না জ্বালাতন
তব পথ আর পিছল হবে না আমার অশ্রু ঝরে॥
তোমার ভুবনে পড়িবে না আর কোনোদিন ছায়া মম
তোমার পূর্ণচাঁদের তিথিতে আসিব না রাহু-সম।
আর শুনিবে না করুণ কাতর
এই ক্ষুধাতুর ভিখারির স্বর,
শুনিবে না আর কাহারও রোদন
রাতের আকাশ ভরে॥
Discussion
Public comments for Ar Anunoy Koribe Na Keu Kotha Kohibar Tore are available on the discussion page.
View discussion