আর বাইজ নারে বন্ধের বাঁশি রে।।
তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে।
আমরা কামিনীর মন উন্মাদিনী করে রে।।
থাকি guru গঞ্জনায় ননদিনী মন্দ কহে সদায় বাঁশি রে
আমার জাতিকুল লাজভয় নিলে হরে রে।।
কহে শ্ৰীরাধারমণ কেন করে জ্বালাতন বাঁশি রে
নিতে হইলে নেয় সঙ্গে করে রে।।
Discussion
Public comments for Ar Baij Nare Bondher Banshi Re are available on the discussion page.
View discussion