আর তো নিশি নাই গো সখী আর তো নিশি নাই
আইলায় না আইলায় না বন্ধু রঙ্গিয়া কানাই।।ধু।।
শ্যাম তো লম্পট সই গো কেবা না জানয়
যার প্ৰেমে মজে নিষ্ঠুর তার কথা কয়।
চম্পাকলি চন্দ্রাবাসী পাইয়া রসময়
প্ৰেমে বিভোর করিয়া তারে রাখতে মনে লয়।
জানি গো জানি গো সই শ্যাম তো পরের নয়
ফাঁকি দিয়া প্ৰাণের পাখী রাখছে মনে কয়।
ত্বরা করি যাওগো বৃন্দে প্ৰাণে আর না সয়
শ্যাম আনিতে যায় বৃন্দে রাধারমণ কয়।
Discussion
Public comments for Ar To Nishi Nai Go Shokhi are available on the discussion page.
View discussion