আরো একটু বসো তুমি, আরো একটু বলো।
পথিক, কেন অথির হেন— নয়ন ছলোছলো ॥
আমার কী যে শুনতে এলে তার কিছু কি আভাস পেলে—
নীরব কথা বুকে আমার করে টলোমলো ॥
যখন থাক দূরে
আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে।
কাছে এলে তোমার আঁখি সকল কথা দেয় যে ঢাকি—
সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো ॥
Discussion
Public comments for Aro Ektu Boso Tumi are available on the discussion page.
View discussion