আয় বা’ নিলাজে কালা’ রে,–
কালা, কোন ঘাটে ভরিতাম গঙ্গার জল।
আর তোমার বাঁশির সুরে
সেই ঘাটে ইংরেজের কাল রে–
ওয়রে, কল চাপিয়া দেও গঙ্গার জল।।
আর তোমার বাঁশির সুরে
ভাটিয়াল নদী উজান ধরে।
ওয়রে, ঘৃত-লনী না লয় আমার মন।।
আর ভাইবে রাধারমণ বলে
আছইন কালা কদমতলে।
ওয়রে, কুলমান লজ্জা–ডরে
থাকো নিলাজ কালা রে।।
Discussion
Public comments for Ay Ba Nilaje Kala Re are available on the discussion page.
View discussion