আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা।
মুড়িয়ে মাথা, গলে কাঁথা, কটিতে কৌপীন ধড়া৷
গোরা হাসে কাঁদে, ভাবের অন্ত নাই
সদা দীন দরদী বলে ছাড়ে হাই
জিজ্ঞাসিলে কয় না কথা, হয়েছে কি ধন-হারা।
গোরা শাল ছেড়ে কৌপীন পড়েছে
আপনি মেতে জগত মাতিয়েছে
মরি হায় কি লীলে কলিকালে বেদবিধি চমৎকার।
সত্য ত্রেতা দ্বাপর কলি হয়
গোরা তার মাঝে এক দিব্য যুগ দেখায়
অধীন লালন বলে, ভাবুক হলে সে জানে তারা৷।
Discussion
Public comments for Ay Dekhe Ja Notun Bhab Eneche Gora are available on the discussion page.
View discussion