Back to Library
Devotional

আয় মা ডাকাত কালী Ay Ma Dakat Kali

Mrinal Kanti Ghosh

Ay Ma Dakat Kali lyrics by Mrinal Kanti Ghosh (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

আয় মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি।
যা আছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি॥

আয় মা মশাল জ্বেলে ডাকাত ছেলে ভৈরবদের করে সাথি;
জমেছে ভবের ঘরে অনেক টাকা যশঃ খ্যাতি।
কেড়ে মোর ঘরের চাবি নে মা সবই পুত্রকন্যা স্বজন জ্ঞাতি॥

মায়ার দুর্গে আমার দুর্গা নামও হার মেনেছে;
ভেঙে দে সেই দুর্গ, আয় কালিকা তাথই নেচে।
রবে না কিছুই যখন রইবে ভাঁড়ে মা ভবানী
পাব সেদিন টানব না আর মায়ার ঘানি।
খালি হাতে তালি দিয়ে কালী বলে উঠব মাতি,
কালী কালী বলে খালি হাতে তালি দিয়ে উঠব মাতি।

Read in Banglish
Ay ma dakat kali amar ghore kor dakati. Ja ache sob kichu mor lute ne ma ratarati. Ay ma moshal jwele dakat chele bhoirobder kore sathi; Jomeche bhober ghore onek taka josh khati. Kere mor ghorer chabi ne ma sobi putrokonna swojon gyati. Mayar durge amar durga namo har meneche; Bhenge de shei durgo, ay kalika tathoi neche. Robe na kichui jokhon roibe bhare ma bhobani Pabo shedin tanbo na ar mayar ghani. Khali hate tali diye kali bole uthbo mati, Kali kali bole khali hate tali diye uthbo mati.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nishi Pobon Nishi Pobon Phuler Deshe Jao

নিশি পবন নিশি পবন ফুলের দেশে যাও

Mrinal Kanti Ghosh

"নিশি পবন! নিশি পবন! ফুলের দেশে যাও ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও॥"

Affectionate

Ghor-chhara Chhele Akasher Chand Ay Re

ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে

Mrinal Kanti Ghosh

"ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে জাফরানি রঙের পরাব পিরান তোর গায় রে। আয় রে॥"

Devotional

Amar Bhover Obhab Loy Hoyeche

আমার ভবের অভাব লয় হয়েছে

Mrinal Kanti Ghosh

"আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে। শ্যামা-রসে যে-মন আছে ডুবে কাজ কীরে তার যশ-খ্যাতিতে॥"

Devotional

Sarbonashi! Mekhe Eli E Kon Chulor Chai

সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই

Kazi Nazrul Islam

"সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই? শ্মশান ছাড়া খেলবার তোর জায়গা কি আর নাই॥ মুক্তকেশী, কেশ এলিয়ে বেড়াস কখন কোথায় গিয়ে"

Devotional

Shankar Ankalina Yogamaya

শংকর-অঙ্কলীনা-যোগমায়া

Pannalal Bhattacharya

"শংকর-অঙ্কলীনা-যোগমায়া শংকরী শিবানী। বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥"

Devotional

Shankari Shailendra Sute

শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

Kazi Nazrul Islam

"শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে, সদাশিবে শিব প্রদায়িনী (নি) | মা | ত্রৈলোক্য ত্রিতাপ হরা, তুমি আদ্যা পরাত্পরা, তপনজ ভয় নিবারিণি ||"

Discussion

Public comments for Ay Ma Dakat Kali are available on the discussion page.

View discussion