Back to Library
Devotional

আমার ভবের অভাব লয় হয়েছে Amar Bhover Obhab Loy Hoyeche

Mrinal Kanti Ghosh

Amar Bhover Obhab Loy Hoyeche lyrics by Mrinal Kanti Ghosh (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার ভবের অভাব লয় হয়েছে
শ্যামা-ভাবসমাধিতে।
শ্যামা-রসে যে-মন আছে ডুবে
কাজ কীরে তার যশ-খ্যাতিতে॥

মধু যে পায় শ্যামা-পদে
কাজ কী রে তার বিষয়-মদে,
মুক্তি যে-মন যোগমায়াতে
ভাবনা কী তার রোগ-ব্যাধিতে॥

কাজ কী রে তার লক্ষ টাকায়,
মোক্ষ-লক্ষ্মী যাহার ঘরে;
কত, রাজার রাজা প্রসাদ মাগে
সেই ভিখারির পায়ে ধরে।
ও মা, শান্তিময়ী অন্তরে যার,
দুঃখ-শোকে ভয় কী রে তার,
সে, সদানন্দ সদাশিব জীবন্মুক্ত ধরণিতে॥

Read in Banglish
Amar bhover obhab loy hoyeche Shyama-bhabsomadhite. Shyama-rose je-mon ache dube kaj kire tar josh-khyatite. Modhu je pay Shyama-pode kaj ki re tar bishoy-mode, mukti je-mon jogomayate bhabna ki tar rog-byadhite. Kaj ki re tar lokkho takay, mokkho-lokkhi jahar ghore; koto, rajar raja Prosad mage sei bhikharir paye dhore. O ma, shantimoyi ontore jar, dukkho-shoke bhoy ki re tar, se, sodanondo sodashib jibonmukto dhoronite.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ay Ma Dakat Kali

আয় মা ডাকাত কালী

Mrinal Kanti Ghosh

"আয় মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি। যা আছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি॥"

Romantic

Nishi Pobon Nishi Pobon Phuler Deshe Jao

নিশি পবন নিশি পবন ফুলের দেশে যাও

Mrinal Kanti Ghosh

"নিশি পবন! নিশি পবন! ফুলের দেশে যাও ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও॥"

Affectionate

Ghor-chhara Chhele Akasher Chand Ay Re

ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে

Mrinal Kanti Ghosh

"ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে জাফরানি রঙের পরাব পিরান তোর গায় রে। আয় রে॥"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shankar Ankalina Yogamaya

শংকর-অঙ্কলীনা-যোগমায়া

Pannalal Bhattacharya

"শংকর-অঙ্কলীনা-যোগমায়া শংকরী শিবানী। বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Discussion

Public comments for Amar Bhover Obhab Loy Hoyeche are available on the discussion page.

View discussion