Back to Library
Affectionate

ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে Ghor-chhara Chhele Akasher Chand Ay Re

Mrinal Kanti Ghosh

Ghor-chhara Chhele Akasher Chand Ay Re lyrics by Mrinal Kanti Ghosh (1936). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে
জাফরানি রঙের পরাব পিরান তোর গায় রে।
আয় রে॥

আশমানে যেতে চায় তারা হয়ে আমার নয়ন-তারা
তোর খেলার সাথি কাঁদে শাপলার ফুল, ফিরে আয় পথ-হারা।
দুনয়ন ঘুমে ঢুলে, হৃদয় ঘুমায় না,
কাছে পেতে চায় রে॥

চোখের কাজল তোর চাঁদ-মুখে লেগেছে,
(আয়) মুছাব আঁচলে,
মায়ের পরানে তোর স্নেহের সাগর-তরঙ্গ উথলে।
(মোর) মনের ময়না! ঘরে মন রয় না,
পথ চেয়ে রয়, রাত কেটে যায় রে॥

Read in Banglish
Ghor-chhara chhele akasher chand ay re Jafrani ronger porabo piran tor gay re. Ay re. Ashmane jete chay tara hoye amar noyon-tara Tor khelar sathi kande shaplar phul, phire ay poth-hara. Du-noyon ghume dhule, hridoy ghumay na, Kache pete chay re. Chokher kajol tor chand-mukhe legeche, (Ay) muchhabo anchole, Maer porane tor sneher sagor-torongo uthole. (Mor) moner moyna! ghore mon roy na, Poth cheye roy, rat kete jay re.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nishi Pobon Nishi Pobon Phuler Deshe Jao

নিশি পবন নিশি পবন ফুলের দেশে যাও

Mrinal Kanti Ghosh

"নিশি পবন! নিশি পবন! ফুলের দেশে যাও ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও॥"

Devotional

Ay Ma Dakat Kali

আয় মা ডাকাত কালী

Mrinal Kanti Ghosh

"আয় মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি। যা আছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি॥"

Devotional

Amar Bhover Obhab Loy Hoyeche

আমার ভবের অভাব লয় হয়েছে

Mrinal Kanti Ghosh

"আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে। শ্যামা-রসে যে-মন আছে ডুবে কাজ কীরে তার যশ-খ্যাতিতে॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Discussion

Public comments for Ghor-chhara Chhele Akasher Chand Ay Re are available on the discussion page.

View discussion