বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা নিমাই চান্দ রে।
তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে।।
কাল কথাটি কাল হইল, কাল নিহদ্রায় প্ৰবেশিল রে।
কাল নিদ্রা চোখে দিয়া আমার নিমাইচান সন্ন্যাসে গেলা।।
ঘরের বধু বিষ্ণুপ্রিয়া, কে রাখিব প্ৰবোধ দিয়া রে।
শচীরানী মা জননী কেমন করে রব গৃহে।।
ভাইবে রাধারমণ বলে রাইখ নিমাই চরণ তলে।
অন্তিম কালে জিহ্বায় যেন, নিমাই নিমাই বইলে ডাকে রে।।
Discussion
Public comments for Bacha Nimai Chandre are available on the discussion page.
View discussion