বন্ধু বিনোদ রায় অভাগিনী ডাকি বন্ধু
আমায় দেখা দাও
চাতক রইল মেঘের আশে রে বন্ধু মেঘ না হইল তায়
মেঘ না হইলে চাতকিনীর কি হবে উপায়।
ডাকিতে ডাকিতে বন্ধু নিশি গইয়া যায়।
ভ্রমরায় ঝংকারে বন্ধুরে ডাকে কোকিলায়।
কার কুঞ্জে গিয়াছে বন্ধুরে ভুলিয়া আমায়
সরল প্ৰাণে গরল দিল নিঠুর কালায়।
ভাইবে রাধারমণ বলে রে বন্ধু হায় মারি হায়
আমারে অসুখী করে শ্যাম রইল কোথায়।
Discussion
Public comments for Bandhu Binod Rai Abhagini Daki Bandhu are available on the discussion page.
View discussion