বাঁকা রূপে নয়নে হেরিয়াছে, মন রইল বিদেশীর মনে
শুধু দেহ থইয়া।
কুক্ষণে জল ভরতে গো গেলাম তরুতল দিয়া।।
রূপ পানে চাইতে চাইতে কলসী নিয়া জলে ভাসাইয়া
কি কর কি কর গো সখী কি কর বসিয়া।।
ঘরের বাদী কাল ননদী রইছে আড় নয়নে চাইয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
যার দাসী তার সঙ্গে গেল সই গো কুলমান ত্যাগিয়া।
Discussion
Public comments for Banka Rupe Noyone Heriyache are available on the discussion page.
View discussion