বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
রাধা রাধা রাধা ধ্বনি পাইলাম শুনতে।।
একদিন গিয়েছিলাম যমুনায় জল আনতে
রূপ দেখিয়ে অইলাম পাগল
আইলাম কানতে কানতে
গাঁথিয়া ফুলের মালা চাইয়া রৈলাম পন্থে
আসবে নি শ্যাম কালা এ দেহে প্ৰাণ থাকতে।।
ভাইবে রাধারমণ বলে মৈলাম কালার পিরিতে
একজলা শ্যামবিচ্ছেদ আর জ্বালা বদন্তে।।
Discussion
Public comments for Banshi Bajay Go Shrikante are available on the discussion page.
View discussion