Back to Library
Melancholic

বসন্ত সে যায় তো হেসে Basanta Se Jay To Heshe

Rabindranath Tagore

Basanta Se Jay To Heshe lyrics by Rabindranath Tagore (1923). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে॥
তেমনি তুমি যাবে জানি, সঙ্গে যাবে হাসিখানি—
অলক হতে পড়বে অশোক বিদায়-থালে

রইব একা ভাসান-খেলার নদীর তটে,
বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে—
অবসানের অস্ত-আলো তোমার সাথি, সেই তো ভালো—
ছায়া সে থাক্‌ মিলনশেষের অন্তরালে॥

Read in Banglish
Basanta se jay to heshe, jabar kale Shesh kushumer parosh rakhe boner bhale. Temni tumi jabe jani, shonge jabe hashikhani-- Alok hote porbe ashok biday-thale Roibo eka bhashan-khelar nodir tote, Bedonahin mukher chobi smritir pote-- Oboshaner osto-alo tomar sathi, shei to bhalo-- Chhaya se thak milonshesher ontorale.

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Ki Bhabe Gopon Robe Lukiye Hridoy Kara

সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া

Rabindranath Tagore

"সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া॥ হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি-- 'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া॥"

Joyful

Aj Dokhin Batase

আজ দখিন বাতাসে

Rabindranath Tagore

"আজ দখিনবাতাসে নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে ।"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Discussion

Public comments for Basanta Se Jay To Heshe are available on the discussion page.

View discussion