Back to Library
Nostalgic

ভাবো যদি Bhaabo Jodi

Arijit Singh

Bhaabo Jodi lyrics by Arijit Singh (2023). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Kabuliwala
Release

2023

কণ্ঠশিল্পী
অরিজিৎ সিং
ধরণ
আধুনিক
Lyrics

ভাবো যদি ফিরে যাওয়া যায়
সময়ের সাপলুডো বোর্ডের গুটি হয়ে,
ভাবো যদি ঘুরে আসা যায়
পদচিহ্নের ধারাপাতের সাথী হয়ে।

ছিল কত মানুষের বিচিত্র সামিয়ানা
এ রঙ্গীন শহরে ছিল কত যে ঠিকানা,
পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়।
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খুলে যাবে দ্বার, কত পারাপার,
কত কত মানুষের স্বপ্ন মাখা শহর।

হরেক মাল ৫ টাকা, শুনে ঘরে ছোটাছুটি
মাদারী বাঁদর নাচায়, ঘিরে তাকে হুটোপুটি।
গোলাপি রঙের বুড়ির চুলের ডাক
শিলে কাটা নকশা মসলায় মিশে যায়।
ও.. ধুনুরির বাজনায় তুলো গুলো নেচে ওঠে
কাবুলির পেস্তার রঙ চোখে ফুটে ওঠে।

পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়,
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর

Read in Banglish
Bhaabo jodi phire jawa jay Somoyer sapludo board-er guti hoye, Bhaabo jodi ghure asa jay Podochinhner dharapater sathi hoye. Chilo koto manusher bichitro samiyana E rongin sohore chilo koto je thikana, Poli pore jawa, sei thikanar dorjay. Smriti niye jodi tumi darao ekbar O.. khule jabe dwar, koto parapar, Koto koto manusher swopno makha sohor. Horek maal 5 taka, shune ghore chotachuti Madari bador nachay, ghire take hutoputi. Golapi ronger burir chuler daak Shile kata noksha moslay mishe jay. O.. dhunurir bajnay tulo gulo neche othe Kabulir pester rong chokhe phute othe. Poli pore jawa, sei thikanar dorjay, Smriti niye jodi tumi darao ekbar O.. khola ache dwar, esho barbar Klanto tobu jege ache aaj-o e sohor. Tumi phire esho barbar Ache jege e sohor, Tumi phire esho barbar Ache jege e sohor, O.. khola ache dwar, esho barbar Klanto tobu jege ache aaj-o e sohor

Related songs

More songs you may enjoy.

Celebratory

Shohor Jure Cinema (KIFF Theme Song)

শহর জুড়ে সিনেমা

Arijit Singh

"শহর জুড়ে সিনেমা, শহর জুড়ে সিনেমা, শহর জুড়ে সিনেমা, শহর জুড়ে সিনেমা,"

Protest

Aar Kobe

আর কবে

Arijit Singh

"জমেছে এক পাহাড় অবিচার অব্যক্ত স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ত হাজার তাই যে নাই খেয়াল পেছনেই দেয়াল"

Melancholic

Keu Janbe Na

কেউ জানবে না

Arijit Singh

"কেউ জানবে না, কেউ বুঝবে না অচেনা নদী দুটো মিশে মোহনায়, কেউ জানবে না, কেউ বুঝবে না অচেনা নদী দুটো মিশে মোহনায়।"

Melancholic

Mone Porle

মনে পড়লে

Arijit Singh

"মনে পড়লে অকারণ কাউকে বলা বারণ রিমঝিমঝিম বরষায় তুই আজ ভেজার কারণ"

Romantic

Nispolok

নিষ্পলক

Arijit Singh

"আ রে না না রে না তোকে নিয়ে দিন আসে, আবছায়ার পাশে পাশে।"

Romantic

Oboseshe

অবশেষে

Arijit Singh

"কি যায় আসে মন খারাপে? সব হারা আর কি হারাবে? আচমকা ভাঙ্গা মন, পেলে ছোঁয়া নরম,"

Discussion

Public comments for Bhaabo Jodi are available on the discussion page.

View discussion