Back to Library
Romantic

ভালোবাসার ছলে আমায় তোমার নামে গান গাওয়ালে Bhalobashar Chhole Amay Tomar Name Gan Gawale

Kazi Nazrul Islam

Read Bhalobashar Chhole Amay Tomar Name Gan Gawale in Bengali and Banglish transliteration, from Banagiti.

Updated

Lyrics

ভালোবাসার ছলে আমায় তোমার নামে গান গাওয়ালে।
চাঁদের মতন সুদূর থেকে সাগরে মোর দোল খাওয়ালে॥

কাননে মোর ফুল ফুটিয়ে উড়ে গেল গানের পাখি,
যুগে যুগে আমায় তুমি এমনি করে পথ চাওয়ালে॥

আঁকি তোমার কতই ছবি, তোমায় কতই নামে ডাকি,
পালিয়ে বেড়াও, তাই তো তোমায় রেখার সুরে ধরে রাখি।
মানসী মোর! কোথায় কবে আমার ঘরের বধূ হবে,
লোক হতে লোকান্তরে সেই আশে তরি বওয়ালে॥

Read in Banglish
Bhalobashar chhole amay tomar name gan gawale. Chander moton sudur theke sagore mor dol khawale. Kanone mor phul phutiye ure gelo ganer pakhi, Yuge yuge amay tumi emni kore poth chawale. Anki tomar kotoi chhobi, tomay kotoi name daki, Paliye berao, tai to tomay rekhar sure dhore rakhi. Manosi mor! Kothay kobe amar ghorer bodhu hobe, Lok hote lokantore sei ashe tori bowale.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Discussion

Public comments for Bhalobashar Chhole Amay Tomar Name Gan Gawale are available on the discussion page.

View discussion