Back to Library
Patriotic

ভারত আমার ভারতবর্ষ Bharat Amar Bharat Barsha

Manna Dey

Bharat Amar Bharat Barsha lyrics by Manna Dey (1978). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো।

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো।

কিরীটধারিণী তুষারশৃঙ্গে
সবুজে সাজানো তোমার দেশ,
তোমার উপমা তুমিই তো মা
তোমার উপমা তুমিই তো মা,
তোমার রুপের নাহি তো শেষ।

সঘন গহন তমসা সহসা
আসে যদি নেমে আকাশে তোর,
হাতে হাত রেখে মিলি একসাথে
আমরা আনিব নতুন ভোর।

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো।।

শক্তিদায়িনী দাও মা শক্তি
ঘুচাও দীনতা ভীরু আবেশ,
আঁধার রজনী ভয় কি জননী
আঁধার রজনী ভয় কি জননী,
আমরা বাঁচাবো এ মহাদেশ।

রবীন্দ্রনাথ বিবেকানন্দ
বীর সুভাষের মহান দেশ,
নাহি তো ভাবনা, করি না চিন্তা
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ,
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ,

ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো।।

Read in Banglish
Bharat amar Bharatbarsha Swadesh amar swapno go, Tomate amra lobhiya jonom Dhonyo hoyechi dhonyo go. Bharat amar Bharatbarsha Swadesh amar swapno go, Tomate amra lobhiya jonom Dhonyo hoyechi dhonyo go. Kiritodharini tusharoshringey Sobuje sajano tomar desh, Tomar upoma tumii to ma Tomar upoma tumii to ma, Tomar ruper nahi to shesh. Soghono gohono tomosa sohosa Aashe jodi neme akashe tor, Hate hat rekhe mili ekshathe Amra anibo notun bhor. Bharat amar Bharatbarsha Swadesh amar swapno go, Tomate amra lobhiya jonom Dhonyo hoyechi dhonyo go. Shaktidayini dao ma shakti Ghuchao dinota bhiru abesh, Andhar rojoni bhoy ki jononi Andhar rojoni bhoy ki jononi, Amra bachabo e mohadesh. Robindronath Vivekanondo Bir Shubhasher mohan desh, Nahi to bhabna, kori na chinta Hridoye nahi to bhoyer lesh, Hridoye nahi to bhoyer lesh, Bharat amar Bharatbarsha Swadesh amar swapno go, Tomate amra lobhiya jonom Dhonyo hoyechi dhonyo go.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Ek Nodi Rokto Periye

এক নদী রক্ত পেরিয়ে

Shahnaz Rahmatullah

"এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না"

Patriotic

Mora Ekti Phulke Bachabo Bole Juddho Kori

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

Apel Mahmood

"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি"

Patriotic

Vande Mataram

বন্দে মাতরম্

Bankim Chandra Chattopadhyay

"বন্দে মাতরম্ বন্দে মাতরম্ বন্দে মাতরম্ বন্দে মাতরম্"

Patriotic

Jodi Rat Pohale Shona Jeto

যদি রাত পোহালে শোনা যেত

Sabina Yasmin

"যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই।"

Patriotic

Mujib Bolen Ay Bangali

মুজিব বলেন আয় বাঙালি

Naeem

"মুজিব বলেন আয় বাঙালি দুর্গ তোল হাত মিলিয়া স্বাধীনতা চিত্ত আশা দে মায়ের মান রাখিয়া।।"

Patriotic

Bangla Swadhin Hoilo Re Bir Bangali Bhai

বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই

Shah Abdul Karim

"বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই ॥ স্বাধীন হবে সুখে রবে বাংলা মায়ের সন্তান এর জন্যে দিয়েছে কত লক্ষ লক্ষ প্রাণ ॥"

Discussion

Public comments for Bharat Amar Bharat Barsha are available on the discussion page.

View discussion