ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা।
ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা॥
কুঞ্জ-দ্বারে থাকি থাকি বৃথা এত ডাকাডাকি,
আজিও এ বনের পাখি ঘুমায় হেরো গুটিয়ে পাখা॥
অসময়ে হে রসময় ভাঙিয়ো না লতার হৃদয়,
তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা-ফাঁকা॥
আসছে-ফাগুনমাসে আসিয়ো ইহার পাশে,
আজ যে-লতা কয় না কথা, সেদিন তায় যাবে না রাখা॥
Discussion
Public comments for Bhengo Na Bhengo Na Bodhu Torun Chameli-Shakha are available on the discussion page.
View discussion