Back to Library
Ecstatic

সুরের ধারার পাগল-ঝোরা Surer Dharar Pagol Jhora

Kazi Nazrul Islam

Surer Dharar Pagol Jhora lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

সুরের ধারার পাগল-ঝোরা
নামিল সখী মোর পরানে।
যেন কাহারবায় গজল কে গায়
সাকির সাথে গুল-বাগানে॥

ভরি মোর নিশীথ নিঝুম
বাজেনূপুর কার রুমুঝুম
মোর চোখে নাহি ঘুম,
পাষাণ টুটে লো যায় ছুটে
মন-তটিনী মোর সাগর পানে॥

পানসে চাঁদের জোছনাতে ওই বেলের কুঁড়ি মুঞ্জরে,
মোর মন যেতে চায় ফুল-বিছানো বকুল-বীথির পথ ধরে।

আজ চাইবে যে, দিব তাকে
সই ফুল ছুঁয়ে এই আপনাকে,
বাহির আমায় ডাক দিয়েছে আর কি ঘরে মন থাকে।
অরুণ রাগে হৃদয় জাগে,
ভাসিয়া যাব নৃত্যে গানে॥

Read in Banglish
Surer dharar pagol-jhora namilo sokhi mor porane. Jeno kaharbay gojol ke gay sakir sathe gul-bagane. Bhori mor nishith nijhum baje nupur kar rumujhum mor chokhe nahi ghum, pashan tute lo jay chhute mon-totini mor sagor pane. Panse chander jochhnate oi beler kuri munjore, mor mon jete chay phul-bichhano bokul-bithir poth dhore. Aaj chaibe je, dibo take soi phul chhuye ei apnake, bahir amay dak diyechhe ar ki ghore mon thake. Orun rage hridoy jage, bhashiya jabo nritye gane.

Related songs

More songs you may enjoy.

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Romantic

Shono O Sandhyamalati

শোনো ও সন্ধ্যামালতী

Kazi Nazrul Islam

"শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী– বেলাশেষের বাঁশি বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি"

Romantic

Shukla Jyotsnatithi, Phulla Pushpabithi

শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি

Kazi Nazrul Islam

"শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি, গন্ধ-বর্ণ-গীতি-আকুল উপবন চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুরচুর"

Playful

Holud Gadar Ful

হলুদ গাঁদার ফুল

Kazi Nazrul Islam

"হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নৈলে রাঁধব না, বাঁধব না চুল।"

Romantic

Bhengo Na Bhengo Na Bodhu Torun Chameli-Shakha

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

Kazi Nazrul Islam

"ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা। ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা॥"

Discussion

Public comments for Surer Dharar Pagol Jhora are available on the discussion page.

View discussion