মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা
প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে
যে জ্বালা দিয়েছ মোরে আমি রেখেছি সব জমা করে
বিরহিণীর খাজতে
আমার জমা খরচ মিলন করে বাকি বুঝি রইল শেষেতে
আদালতে আশ্রয় নিব এক তরফা ডিগ্রি পাব
বাহির করব গিরিপতারি ত্বরিতে
যেখানে তার সন্ধান পাব এনে রাখব হৃদয় জেলেতে
রাখিব প্ৰেম কারাগারে বান্দিব অনুরাগের ডুরে
দুইটি নয়ন প্রহরী তার সঙ্গেতে
রাধারমণ বলে সঙ্কেতে শ্যাম বান্ধা রাধার প্রেমের ডুরেতে।
Discussion
Public comments for Monchura Bondhure Aj Kunu Mote Paina Dekha are available on the discussion page.
View discussion