ভুল না মন কারো ভুলে
রসুলের দিন সত্য মানো,
ডাক সদায় আল্লা বলে।
খোদা-প্রাপ্তি মূল সাধনা
রসুল বিনে কেউ জানে না
জাহের বাতেন উপাসনা
রসুল হইতে প্রকাশিলে।
দেখাদেখি সাধিলে যোগ
বিপদ ঘটবে বাড়িবে রোগ
যে জনা হয় শুদ্ধ সাধক
নবীর ফরমানে সে চলে।
অপরকে বুঝাইতে তামাম
করে রসুল জাহেরা কাম
বাতেনে মশগুল সুদাম
কারো কারো জানাইলে।
যেরূপ মুরশিদ সেইরূপ রসুল
যে বোঝে সে হবে মকবুল
সিরাজ সাঁই কয়, কিরূপে পাবি
মুরশিদ না ভজিলে৷।
Discussion
Public comments for Bhul Na Mon Karo Bhule are available on the discussion page.
View discussion