মুরশিদের মহৎ গুণ নে না বুঝে।
যাহার কদম বিনে ধরম করম মিছে।।
মুরশিদ যার আছে নিহার
ধরিতে পারে অধর সেই অনায়াসে।
মুরশিদ খোদা ভাবলে জুদা
পড়বি পেঁচে।।
যত সব কলমা কালাম
ঢুঁড়িলে মিলে তামাম কোরান বিচে।
তবে কেন পড়া ফাজিল
মুরশিদ ভজে।।
আলাদা কভু কি ভেদ
কিবা সেই ভেদি মুরশিদ জগৎ মাঝে।
সিরাজ সাঁই কয়, দেখ রে লালন
আক্কেল খুঁজে।।
Discussion
Public comments for Murshider Mohot Gun Lena Bujhe are available on the discussion page.
View discussion